পলাশে ৩ পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১১:৩১ পিএম

নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে একজন ও ভাইস চেয়ারম্যান পদে দুজন বিজয়ী হয়েছেন। গতকাল শুক্রবার নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা ও নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়াল তাদের নির্বাচিত ঘোষণা করেন। তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও পলাশ উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন। ভাইস চেয়ারম্যান পদে কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আক্তার বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিন জানান, নির্বাচন বিধি মোতাবেক অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত