রুবেল হত্যাকারীদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০৫:৫৪ পিএম

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. রুবেল মিয়ার হত্যাকারীর ফাঁসির দাবিতে তার সহপাঠী ও বন্ধুরা মানববন্ধন করেছেন।

শনিবার সকালে নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে হত্যাকারীকে ফাঁসিতে ঝুলিয়ে দৃষ্টান্ত স্থাপনের দাবি জানায় শিক্ষার্থীরা।

ব্রজমোহন কলেজের সাবেক শিক্ষার্থী সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহাদাৎ উল ইসলাম সুমন, নিহতের চাচা মো. নাছির উদ্দিন মিয়া, নিহতের ভাই সজীব মিয়া, সহপাঠী সাদিয়া আরেফিন, অনামিকা আক্তার প্রমুখ। বক্তারা অবিলম্বে মেধাবী ছাত্র রুবেল মিয়ার হত্যায় অভিযুক্ত মেহেদী হাসান রনির ফাঁসির দাবি জানায়।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যার পর নগরের বঙ্গবন্ধু উদ্যানে বন্ধুর বোনকে তার সাবেক স্বামীর উত্ত্যক্তের হাত থেকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন বিএম কলেজের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র মো. রুবেল মিয়া। স্থানীয়রা মেহেদী হাসান রনিকে আটক করে তাৎক্ষণিকভাবে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় রনির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত