এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ

আপডেট : ১০ মার্চ ২০১৯, ০৩:৫৪ এএম

জ্যেষ্ঠতা নিয়ে দ্বন্দ্বে সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টাধাওয়ায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত জাভেদ আহম্মেদ নামে এক ছাত্রলীগকর্মীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহপরান থানার ওসি আক্তার হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘ছাত্রলীগকর্মী জাভেদ ও তুহিনের মধ্যে সিনিয়রিটি নিয়ে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। খবর পেয়ে তাদের দুজনের ঘনিষ্ঠরা ক্যাম্পাসে ছুটে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেধড়ক পিটুনিতে জাভেদ গুরুতর আহত হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ না করাতে মামলা হয়নি বলেও জানান ওসি আক্তার।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত