ধর্মীয় কাজে মন যাবে কর্কটের, ব্যবসায় ঝুঁকি নেওয়া ঠিক হবে না মীনের

আপডেট : ১০ মার্চ ২০১৯, ০৮:৪৮ এএম

মেষ: কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। তীর্থ ভ্রমণের যোগ আছে।

বৃষ: ব্যবসায় পুঁজি বিনিয়োগ শুভ হবে। সমাজকল্যাণমূলক কাজে ঝামেলা হবে। ব্যয় বৃদ্ধি পাবে।

মিথুন: চাকরি ক্ষেত্রে উন্নতি হবে। সম্পদ বৃদ্ধি পাবে। মেধা ও পরিশ্রমের স্বীকৃতি পাবেন।

কর্কট: ব্যয় বাড়লে ঋণ আংশিক পরিশোধ হবে। সম্পত্তি নিয়ে ঝামেলা বাড়বে। ধর্মীয় কাজে মন যাবে।

সিংহ: ব্যবসার প্রসার হবে। চাকরি ক্ষেত্রে পরিশ্রম বাড়বে। কাজে পরিচিত ব্যক্তিদের সহযোগিতা পাবেন।

কন্যা: আয় বৃদ্ধি পাবে। ঋণ পরিশোধ হবে। সুখ্যাতি বাড়বে।

তুলা: কাজে সুনাম বৃদ্ধি পাবে। গৃহঋণের ব্যবস্থা হবে। নতুন কাজের সুযোগ আসবে।

বৃশ্চিক: নতুন ভূ-সম্পত্তি ক্রয়ের সুযোগ সৃষ্টি হবে। কাজকর্মে সফলতা আসবে। বাসস্থানে শান্তি বজায় থাকবে।

ধনু: ধর্মীয় শিক্ষকদের আয় বাড়বে। চাকরিজীবীদের পদোন্নতি হবে কিন্তু বদলির সম্ভাবনা আছে। প্রেম-রোমান্সে সতর্ক হোন।

মকর: সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দিতে পারে। পুরান শত্রুরা তৎপর হবে। শরীরের যত্ন নিন।

কুম্ভ: আত্মীয়দের চাকরি ক্ষেত্রে পদোন্নতি হবে। ব্যবসায় পুঁজি বিনিয়োগের সুযোগ আসবে। পেটের পীড়ায় অর্থ খরচ হবে।

মীন: ব্যবসায় কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। কণ্ঠশিল্পীদের সুনাম বাড়লেও অর্থ বাড়বে না। ধর্মের প্রতি অনুরাগ বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত