টেলিভিশনের প্যানেলে চার বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির ঘোষণা দিয়েছে মার্সেল। চলতি বছরের ২ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এখন থেকে ৩২ ইঞ্চি বা তদূর্ধ্ব আকারের এলইডি টেলিভিশন কেনার পর চার বছরের মধ্যে প্যানেলে কোনো সমস্যা হলে বিনামূল্যে তা পাল্টে দেওয়া হবে। গতকাল রবিবার বসুন্ধরায় মার্সেল করপোরেট অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক ডিক্লারেশন প্রোগ্রামে এই বিষয়ে ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে জানানো হয়, এর পাশাপাশি মার্সেলের যেকোনো মডেলের এলইডি টিভিতে রয়েছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। থাকছে পাঁচ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা। ডিক্লারেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন মার্সেলের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, মো. হুমায়ূন কবির, আমিনুল ইসলাম খান, বিপণন প্রধান ড. সাখাওয়াত হোসেন এবং সেবা-প্রধান মুজাহিদুল ইসলাম।
মার্সেলের নির্বাহী পরিচালক এবং হেড অব সেলস ড. সাখাওয়াত হোসেন জানান, ৩২- ৫৫ ইঞ্চির স্মার্ট এবং নন-স্মার্ট টেলিভিশনের প্যানেলের ক্ষেত্রে বর্ধিত এই গ্যারান্টি সুবিধা মিলবে। আর ২০-২৮ ইঞ্চি টিভির প্যানেলে ২ বছরের গ্যারান্টি থাকবে।
মার্সেলের সেবা-প্রধান মুজাহিদুল ইসলাম বলেন, এলইডি টিভির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্যানেল। টিভির মোট ব্যয়ের ৬০ শতাংশই লাগে এতে। প্যানেল ক্ষতিগ্রস্ত হলে গ্রাহককে গুনতে হয় মোটা অঙ্কের অর্থ। বাজারে আমদানি অখ্যাত ব্র্যান্ডের এলইডি টিভি কিনে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ এসব টিভিতে বেশির ভাগ সময়েই ব্যবহার হয় নিম্নমানের প্যানেল। বিজ্ঞপ্তি
