ব্যালট বাক্স দেখানোর দাবিতে সুফিয়া কামাল হলে ভোট বন্ধ

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১১:৫৮ এএম

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যালট বাক্স দেখানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুফিয়া কামাল হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রীদের আন্দোলনের মুখে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়।

ছাত্রীরা তাদের ১০ জন প্রতিনিধিকে ব্যালট বক্স দেখানোর দাবি জানান। পরে হল প্রশাসন ছাত্রীদের পাঁচজন প্রতিনিধিকে ব্যালট দেখানোর জন্য বুথে নিয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, সকালে ব্যালট বাক্স দেখানোর কথা থাকলেও তা দেখানো হয়নি। শিক্ষার্থীরা দাবি করলেও দেখাননি প্রভোস্ট।

হলের ছাত্রী অরণি সেমন্তি খান বলেন, শুরু থেকে ভোটের প্রক্রিয়া অস্বচ্ছ ছিল। ব্যালট বাক্স এবং ওই কক্ষ পরিদর্শন করতে না দিলে আমরা ভোট দেব না।

পরে হলের প্রভোস্ট সাবিতা রেজওয়ানা বলেন, ছাত্রীদের দাবির মুখে ব্যালট বক্স দেখতে দিচ্ছি।

প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে দুপুর ২টা পর্যন্ত। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত