বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল ব্রেন টিউমারের উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুরে যাচ্ছেন। নিজের ফেইসবুক পেজে তিনি লিখেছেন, ‘আগামীকাল সার্জারির জন্য সিঙ্গাপুর যাচ্ছি। সবার ফোন ধরা আমার পক্ষে কঠিন। সরি! একটা কথা বলতে চাই, আমি সবার কাছ থেকে যে দোয়া আর ভালোবাসা পেয়েছি, সত্যি আমি আপ্লুত। চিরঋণী হয়ে গেলাম। কীভাবে এই ঋণ শোধ করব জানি না।’
×
