গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে গণতন্ত্র জনগণকে দিয়ে গিয়েছিলেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই গণতন্ত্রকে হরণ করেছেন। একাদশ সংসদ নির্বাচনে ২৯ ডিসেম্বর রাতে তাহাজ্জত নামাজের আগেই ভোট হয়ে গেছে। এটা জাতির জন্য লজ্জাকর। গতকাল শুক্রবার জেলা শহরের বিআইডিসি বাজারে গণফোরামের গাজীপুর জেলা ও মহানগর শাখার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের গাজীপুর জেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জগলুল হায়দর আফ্রিক প্রমুখ।
র্যাব-পুলিশকে উদ্দেশ করে গণফোরাম সাধারণ সম্পাদক বলেন, রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্রের মালিক হয়ে গেছে। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি থাকলেও সে টাকা আদায় হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, দেশ এক হীরক রাজার দেশে রূপান্তরিত হচ্ছে।
×
