মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামের একটি মাঠ থেকে শনিবার সন্ধ্যায় অজ্ঞাত এক তরুনীর (২০) লাশ উদ্ধার হয়েছে।
মহম্মদপুর থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, বিকেলে ঘুল্লিয়ার নঈম শিকদারের বাড়ির নিকটবর্তী একটি মাঠে লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। মহম্মদপুর থানা-পুলিশ সন্ধ্যা ৬ টার টার দিকে লাশটি উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
