শিক্ষার্থীদের সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদমুক্ত রাখতে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি গতকাল শনিবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
দীপু মনি আরও বলেন, ‘শিক্ষার মানোন্নয়নের মধ্য দিয়ে শিক্ষার্থীরা যেন জ্ঞানার্জনের পাশাপাশি মানবিকতা ও নৈতিক গুণাবলি সম্পন্ন হয়ে সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে পারে সে জন্য চেষ্টা করছি।’
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ এস এম দেলওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের সচিব সাহিদুল কবির, জেলা প্রশাসক মাজেদুর রহমান, পুলিশ সুপার জিহাদুল কবির, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালসহ সুধীজন।
