স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার গুগল ম্যাপে যুক্ত হচ্ছে নতুন দুটি গুরুত্বপূর্ণ ফিচার। এই দুই ফিচার ব্যবহার করে গুগল ম্যাপেই এবার দেখে নিতে পারবেন আপনার যাত্রাপথে কোনো দুর্ঘটনা ঘটেছে কি না। তেমনটা হলে রিপোর্টও করতে পারবেন। পাশাপাশি নেভিগেশন অন করে গাড়ির গতিও চেক করতে পারবেন। ‘স্পিড ট্র্যাপ’ এবং ‘অ্যাক্সিডেন্ট রিপোর্ট’Ñ এই দুই ফিচার যুক্ত ডধুব অ্যাপটির কথা গত বছরই শোনা গিয়েছিল। তবে এবার টেক জায়ান্ট গুগল তার ইউজারদের জন্য ম্যাপটি আপডেট করতে চলেছে। যাতে যুক্ত হয়েছে ফিচার দুটি। গুগল ম্যাপে নেভিগেশন অন থাকলে অতিরিক্ত গতি ও দুর্ঘটনা, দুইয়ের রিপোর্ট করা যাবে। আপাতত ফিচার দুটি গোটা বিশে^র অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারবেন। আইফোনেও শিগগিরই যুক্ত হবে এই দুই ফিচার।
কীভাবে ব্যবহার করা যাবে অপশন দুটি?
গুগল ম্যাপ খুললে স্ক্রিনের নিচ দিকে একটি ঊর্ধ্বমুখী অ্যারো দেখা যাবে। সেটি টাচ করলেই অফ বলে একটি অপশন খুলে যাবে। সেখানেই দুর্ঘটনা বা গতি সংক্রান্ত বিষয় রিপোর্ট করতে পারবেন। তাছাড়া নেভিগেশন স্ক্রিনের ওপর রিপোর্ট বোতাম টিপেও খবর দিতে পারেন। আতস কাচের আইকন এবং অডিও বোতামের ঠিক ওপরেই দেখতে পাবেন রিপোর্ট অপশনটি। আপনি যে রাস্তা দিয়ে যাবেন সেখানে কোনো দুর্ঘটনা ঘটলে কিংবা গাড়ির গতি লাগামছাড়া হলে সরাসরি গুগলের কাছে খবর পৌঁছে দেওয়া যাবে। গুগল ম্যাপই আপনাকে দেখিয়ে দেবে, আপনার মতোই আরও কতজন এ সংক্রান্ত খবর পাঠিয়েছেন। তাই যাত্রা শুরুর আগেই ঠিক করে নিতে পারবেন, সে পথ দিয়ে যাওয়া আদৌও নিরাপদ হবে কি না। নাকি অন্য কোনোও রাস্তা ধরে এগিয়ে যাবেন। তবে ডধুব-এর মতো গুগল ম্যাপে এখনো রাস্তা অবরোধ কিংবা অতিরিক্ত ট্র্যাফিক শো করার অপশনটি নেই। যদিও গুগল এখনো আনুষ্ঠানিকভাবে নয়া দুই ফিচারের কথা ঘোষণা করেনি। তবে তা শুধুই সময়ের অপেক্ষা।
