মেলার খেলনা নৌকায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১২:০৬ এএম

মায়ের সঙ্গে নানাবাড়িতে গিয়ে মেলায় ঘুরতে যায় চতুর্থ শ্রেণির ছাত্রী বীথি আক্তার (১০)। সেখানে বৈদ্যুতিক খেলনা নৌকায় চড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। তাকে অচেতন অবস্থায় গতকাল রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্র্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বীথি রায়েরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা চাচাত ভাই সুমন জানান, বীথিকে নিয়ে তার মা রাজধানীর রায়েরবাগের রশিদবাগে বাবার বাড়িতে যান। বেলা সাড়ে ১০টার দিকে বীথি একাই বাসার পাশের মাঠে একটি মেলায় যায়। সেখানে বৈদ্যুতিক খেলনা নৌকায় উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মেলার লোকজন তাকে অর্ধমৃত অবস্থায় বাসায় নিয়ে এলে স্বজনরা হাসপাতালে নেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। সৌদি প্রবাসী আবু সাঈদ মিয়ার মেয়ে বীথি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত