রামপালের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে পাইলিং কাজের সময় ক্রেনের তার ছিঁড়ে নাসির উদ্দিন (২৭) ও আসাদুর রহমান (৩২) নামে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। গত শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির চাঁপাইনবাবগঞ্জ সদরের আনসার আলীর ছেলে। আর আসাদুর রামপাল উপজেলার ফজলুর রহমানের। এর আগে গত ৩ মার্চ বিদ্যুৎকেন্দ্রে কনটেইনার চাপায় দুই শ্রমিক নিহত হন। গতকাল রবিবার সকালে তার ছিঁড়ে দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন রামপাল থানার ওসি লুৎফর রহমান। তিনি জানান,
শনিবার সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রে পাইলিং কাজের ক্রেনের তার ছিঁড়ে নাসির ঘটনাস্থলে মারা যান। এ সময় গুরুতর আহত হন আসাদুর। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ দুটি সেখানে রাখা হয়েছে।
