শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের দুই নারী ক্রুকে ৩৬ পিস স্বর্ণের বারসহ আটক করা হয়েছে। আর্মড পুলিশের সহায়তায় রোববার রাত ২টার দিকে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ সায়মা আক্তার ও ফারজানা আফরোজ নামের এই দুই নারী কেবিন ক্রুকে আটক করে।
এ সময় সায়মার কাছ থেকে ২৬ পিস এবং ফারজানার কাছ থেকে ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।
সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ঐ ফ্লাইটের দুই নারী কেবিন ক্রুকে তল্লাশিকালে তাদের অন্তর্বাসে লুকিয়ে রাখা ৩৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
দুইজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
