উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৬টি জেলার ১১৬ উপজেলায় ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। গতকাল সোমবার বিকেলে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ ধাপের ৭ হাজার ৩৯ কেন্দ্রের মধ্যে আটটি কেন্দ্রের ভোট স্থগিত করার তথ্য দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। বাকি সবখানে কোনো অনিয়মের তথ্য পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘এ ধাপে অধিকাংশ এলাকায় ভোটার উপস্থিতি ব্যাপক ছিল বলে তথ্য পেয়েছি। কোথাও কোথাও কম উপস্থিতি ছিল। তবে সব মিলিয়ে প্রথম ধাপের (৪৩%) চেয়ে বেশি ভোটের হার হবে আশা করছি।’ পৌরসভায় ভোটের দিন সকালে ব্যালট
গতকাল ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, রাতের অন্ধকারে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা ঠেকাতে আগামী পৌরসভা নির্বাচনে ভোটের দিন সকালে ব্যালট পেপার ও বাক্স ভোটকেন্দ্রে পাঠানো হবে। আর ভোটগ্রহণ করা হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
