উপজেলা নির্বাচন

অংশগ্রহণ করায় ৫ তৃণমূল নেতাকে বিএনপির বহিষ্কার

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ০৩:২৯ এএম

দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় ৫ তৃণমূল নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। গতকাল দলটির সহদপ্তর সম্পাদক মুনীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে জানানো হয়, দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বরগুনা জেলা বিএনপির সহসভাপতি মো. শাহজাহান কবির, বরগুনা জেলা সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক শারমিন সুলতানা আসমা, বেতাগী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপিকা আমেনা বেগম, মো. গোলাম সরোয়ার রিয়াদ খান এবং সাতক্ষীরা জেলাধীন শ্যামনগর উপজেলা মহিলা দল সভানেত্রী নুরজাহান এলাহী ঝরনাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত