ক্রাইস্টচার্চে নিহতদের শ্রদ্ধা জানাবে ইংল্যান্ড ফুটবল দল

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১২:৫৫ পিএম

ইউরো ২০২০ কোয়ালিফায়ারে চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচের আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে বন্দুকধারীর গুলিতে নিহতদের শ্রদ্ধা জানাবে ইংল্যান্ড ফুটবল দল।

গত শুক্রবার ক্রাইস্টচার্চে আল নূর ও লিনউড মসজিতে এক বন্দুকধারীর হামলায় প্রাণ হারান ৫০ জন মুসল্লি। এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় ইংলিশ প্রিমিয়ার লিগ, ইংলিশ ফুটবল লিগ ও ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কেউই কোনো শোক জানায়নি বলে অভিযোগ ওঠেছে।

এমন অবস্থায় ইংল্যান্ডের ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা এফএ এক বিবৃতিতে জানিয়েছে, চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচের আগে তারা ক্রাইস্টচার্চে নিহতদের স্মরণ করবে।

“ক্রাইস্টচার্চে ভয়ানক ঘটনায় আক্রান্ত সবাইকে আমরা স্মরণ করব। নিউজিল্যান্ডের বিয়োগান্তক ওই ঘটনায় শিকার হওয়া সবাইকে ২২ মার্চ শুক্রবার ইংল্যান্ড ও চেক রিপাবলিকের মধ্যকারে ম্যাচে আমরা সম্মান জানাব।”

এর আগে ২০১৫ সালের নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতের স্মরণে কালো ব্যাজ পরে মাঠে নেমেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।

ক্রাইস্টচার্চের ঘটনায় নিতদের স্মরণে ছয় জাতির রাগবি ইউনিয়ন গেমসে ও রাগবি লিগের সুপার লিগের ম্যাচগুলোতে এক মিনিট নীরবতা পালন করা হয়। কিন্তু প্রিমিয়ার লিগ, লিগ কাপ বা এফএ কাপের ম্যাচগুলোতে তেমন কোনো কার্যক্রম দেখা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত