সুপার ওভারে রোমাঞ্চকর জয় দক্ষিণ আফ্রিকার

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০৯:২৬ এএম

লক্ষ্যটা খুব বড় ছিল না। কিন্তু শ্রীলঙ্কার বোলারদের সামনে এরপরও বড় অনিশ্চয়তা পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে সুপার ওভারে ডেভিড মিলনারের ব্যাটিং ও ইমরান তাহিরের বোলিং নৈপুন্যে শেষ পর্যন্ত রোমাঞ্চকর জয়ের আনন্দে ভাসে দলটি।

ক্যাপ টাউনের নিউল্যান্ডসে মঙ্গলবার রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।

নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ১৩৪। ১৩৫ রানের জবাবে স্বাগতিকদের রানের চাকাও থামে ১৩৪ রানে। ম্যাচ গড়ায় সুপার ওভারে। এই ওভারে মিলনারের নৈপুণ্যে অতিথিদের ১৫ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা। তাহিরের দুর্দান্ত বোলিংয়ের সামনে শ্রীলঙ্কা করতে পারে মাত্র ৫ রান।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। দলীয় সাত রানেই টপ-অর্ডারের দুই ব্যাটারকে হারায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন কামিন্দু মেন্ডিস। তার ২৯ বলের ইনিংসটিতে তিনটি চার ও দুটি ছক্কার মার রয়েছে। থিতু হয়ে ফেরেন আভিস্কা ফের্নান্দো (১৬)। অ্যাঞ্জেলো পেরেরা (১৬), থিসারা পেরেরা (১৯)।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ২৫ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন অ্যান্ডিলে ফেলুকায়ায়ো।

জবাবে ভালো শুরু পায়নি দক্ষিণ আফ্রিকাও। ৫২ রানে টপ-অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় তারা। মিডল অর্ডারে রাসি ফন ডার ডুসেন (৩৪) ও মিলনার (৪১) দলকে টেনে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সম্ভব হয়নি। নির্ধারিত ওভার শেষে রানের সংগ্রহ দাঁড়ায় শ্রীলঙ্কার সমান।

লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নেন পেসার লাসিথ মালিঙ্গা।

দারুণ পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার নিজের করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান মিলনার।

সেঞ্চুরিয়নে শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত