গণঅভ্যুত্থান-মুক্তিযুদ্ধে বামপন্থিদের ভূমিকা নিয়ে আলোচনা আজ

আপডেট : ২২ মার্চ ২০১৯, ০২:৪৫ এএম

‘ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধ : জনগণের আকাক্সক্ষা ও বামপন্থিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অক্টোবর বিপ্লব শতবর্ষ উদ্যাপন জাতীয় কমিটির এ আয়োজনে সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

আলোচনায় অংশ নেবেন অধ্যাপক আনু মুহাম্মদ, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান, টিপু বিশ্বাস, মুবিনুল হায়দার চৌধুরী, নূর মোহাম্মদ, আসুস সাত্তার, সাইফুল হক, জোনায়েদ সাকি, হামিদুল হক, মোশরেফা মিশু, নাসির উদ্দিন নাসু, শামসুজ্জামান মিলন, মহিউদ্দিন চৌধুরী লিটন প্রমুখ বাম রাজনীতিক ও চিন্তক। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত