বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তার দাপ্তরিক কাজের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন। পরীমনির সঙ্গে জুটি বেঁধে ‘অন্তর জ্বালা’ ছবি দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। এরপর কাজ করছেন বেশ কিছু ছবিতে।
এদিকে ৫ এপ্রিল মুক্তি পাচ্ছে জায়েদ খান অভিনীত ‘প্রতিশোধের আগুন’। এই ছবিতে জায়েদ খানের বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নবাগত নায়িকা মৌ খান। ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ আসলাম।
জায়েদ খান বলেন, ‘আগামী ৫ এপ্রিল ছবিটি মুক্তি পাবে। নিজেকে নতুনভাবে আবিষ্কার করছি এই ছবিতে। দর্শক এখানে বিনোদনের ফুল প্যাকেজ পাবেন। ছবিটি দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস’।
‘প্রতিশোধের আগুন’ ছবিতে জায়েদ-মৌ ছাড়া আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, ড্যানি সিডাক, রেবেকা প্রমুখ।
