চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, চালককে গুলি করে মারল পুলিশ

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ০৪:১০ পিএম

সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর ঘটনায় গাড়িচালককে গুলি করে মারল পুলিশ। শুক্রবার সকালে চিনের জোয়াং শহরে এ ঘটনা ঘটে।

জিনিউজ জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি গাড়ি নিয়ে ফুটপাতে উঠে যায়। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা কেউ বাঁচতে পারেননি। ঘটনাস্থলেই নিহত হন ৭ জন, এতে আহত হন আরও ৬ জন।

ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে হাজির হয়। ওই সময় গাড়িচালক দ্রুতগতিতে পালিয়ে যেতে চাইলে তাকে থামার নির্দেশ দেয়। এরপরও গাড়ি না থামানোয় একপর্যায়ে তাকে গুলি করে হত্যা করে পুলিশ।

চীনা সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইচ্ছাকৃতভাবেই ওই চালক ফুটপাতে গাড়ি তুলে দিয়েছিল বলে দাবি করেছে পুলিশ। তবে কেন তিনি এই কাজ করলেন, তা জানা যায়নি।

এর আগে ২০১৮ সালেও এমন একটি ঘটনা ঘটেছিল দেশটিতে। দক্ষিণ চীনের একটি জায়গায় ভিড়ের মধ্যেই ঢুকে পড়েছিল একটি গাড়ি। ওই গাড়ির ধাক্কায় বেশ কয়েকজনের মৃত্যু হয়।

একপর্যায়ে ওই গাড়িচালক ছুরি নিয়ে বাকিদের ওপর হামলা চালায়। এত মোট ১১ জনের মৃত্যু হয়। পুলিশের মতে, সামাজিক অস্থিরতায় এমন কাণ্ড ঘটাতে পারেন ওই ব্যক্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত