আগুন নেভাতে যেভাবে পানি সংগ্রহ করছে হেলিকপ্টার (ভিডিও)

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০৪:৩৫ পিএম

বনানীর এফ আর টাওয়ারের আগুন নিভাতে নিয়োজিত হয় বিমানবাহিনীর হেলিকপ্টার। আগুন নিভাতে হেলিকপ্টারে করে পানি আনতে দেখা গেছে। বৃহস্পতিবার দুপুরে এ আগুন লাগে। আগুন নিভাতে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট কাজ করছে।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও ধোঁয়ায় আশপাশ ঢেকে যায়। এ সময় হেলিকপ্টার দিয়ে ধোঁয়া দূর করা হয়। যার ফলে ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার কাজ সহজ হয়।

ফেসবুকের এক ভিডিওতে দেখা যায়, বনানী লেকে থেকে এফ আর টাওয়ারের আগুন নেভাতে পানি সংগ্রহ করে একটি হেলিকপ্টার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত