চারুনীড়ম কাহিনিচিত্র উৎসব শুরু ৩০ মার্চ

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০৯:২০ পিএম

এ বছরও বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হবে চারুনীড়ম কাহিনিচিত্র উৎসব। ২০০৯ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত মানসম্পন্ন কাহিনিচিত্র নিয়ে সপ্তাহব্যাপী এই উৎসবের আয়োজন করে আসছে চারুনীড়ম। সেই ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে উৎসবটি।

আগামী ৩০ মার্চ থেকে ০৪ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে শাহবাগের জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। চারুনীড়ম সূত্রে জানা গেছে, ৩০ মার্চ বিকেল সাড়ে ৫টায় উৎসবের উদ্বোধন করবেন অভিনেত্রী সুজাতা।

এ ছাড়াও উপস্থিত থাকবেন মামুনুর রশীদ, আবুল হায়াত, শম্পা রেজা, সালাহউদ্দিন লাভলু, মাসুম রেজা, আনোয়ার হোসেন বুলু, ড. সাইম রানা, রেজানুর রহমান প্রমুখ। ইতিমধ্যে উৎসবে অংশ নেওয়ার জন্য কাহিনিচিত্র নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চারুনীড়ম পরিচালক গাজী রাকায়েত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত