বাংলাদেশের শীর্ষ এবং একমাত্র প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি প্রকল্প ‘রূপায়ণ সিটি উত্তরা’র শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক প্রকল্পটি দেখে অভিভূত। ঘোষণা দিয়েই সবাইকে নিশ্চয়তা দিলেন প্রকল্পটির নিয়ে।
মাশরাফী বিন মোর্ত্তজা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানান, রূপায়ণ সিটি উত্তরার সঙ্গে চুক্তি বদ্ধ হওয়ার কথা। এ নিয়ে বুধবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন তিনি।
মাশরাফী লিখেছেন, ‘‘ঢাকার উত্তরা ১২ নম্বর সংলগ্ন লেক সাইডে ১৪০ বিঘার ওপর তৈরি হচ্ছে ঢাকার প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি।’’
‘‘বাংলাদেশের শীর্ষ এবং একমাত্র প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি প্রকল্প ‘রূপায়ণ সিটি উত্তরা’র সাথে শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ হলাম।’’
এরপরই বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলছেন, ‘‘ঢাকা শহরের মধ্যে এমন একটা প্রকল্পের কথা ভাবাই যায় না। আমি সাধারণত ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার ব্যাপারে খুব সতর্ক থাকি। কারণ, এর ভালো-মন্দের দায় কিছুটা হলেও আমার ওপর এসে পড়ে। এ ক্ষেত্রে এই প্রকল্পটির ব্যাপারে আমি সবাইকে নিশ্চয়তা দিতে পারি।’’
মাশরাফী আরো লিখেন, ‘‘প্রকল্পের কনস্ট্রাকশন কাজ দ্রুত গতিতে চলছে। আগামী মার্চ নাগাদ ম্যাজেস্টিক পর্ব হস্তান্তর হওয়ার কথা রয়েছে। আগে ভিডিওতে দেখেছি। এবার স্বচক্ষে দেখে আমি অভিভূত। আপনিও একবার নিজের চোখে দেখে আসুন ‘রূপায়ণ সিটি উত্তরা’।
