দীর্ঘ সময় অফিসের চেয়ার-টেবিলে কাটানোর ফলে দেখা দেয় নানারকম সমস্যা যেমন পিঠ ব্যথা, ঘাড় ব্যথা, স্থূলতা, অ্যাসিডিটির সমস্যা।
চা-কফিকে না বলুন : অফিসে থাকার সময় বারবার চা-কফি খাওয়াই হয়। কিন্তু এটাই হতে পারে অ্যাসিডিটির অন্যতম একটি কারণ। অল্প পরিমাণে চা খাওয়া যেতেই পারে। তবে সেটা যেন মাত্রা না ছড়ায় সেদিকে খেয়াল রাখা জরুরি।
এড়িয়ে চলুন জাঙ্কফুড : অনেকেই দুপুরে খাবার হিসেবে জাঙ্কফুড খেয়ে থাকেন। এর কারণেও কিন্তু হতে পারে অ্যাসিডিটির সমস্যা। তাই অফিসে থাকলে বাসার খাবার খাওয়ার চেষ্টা করুন। একেবারেই না পারলে, ফলমূল খান।
পেট খালি নয় : অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে ভেবে নাস্তা না করেই অনেকে ছোটেন অফিসে। ভাবেন সেখানেই খেয়ে নেবেন কিছু একটা। কিন্তু জানেন, দীর্ঘ রাতের পর না খাওয়াতে অ্যাসিড হতে পারে।
ভাজা পোড়া নয় : অনেকেই অফিসে সকাল বা বিকেলের নাস্তায় বিভিন্ন মুখরোচক খাবার যেমনÑ শিঙাড়া, পুরি, মোগলাই, পেঁয়াজু খেয়ে থাকেন। তবে রেস্টুরেন্টের তেলেভাজা এইসব খাবারের কারণেই ভুগতে পারেন অ্যাসিডিটিতে।
পানি পান : কাজের চাপে ভুলেই যান পানি খাওয়ার কথা? তাহলে আর রক্ষা কি বলুন। অ্যাসিডিটিতে আক্রান্ত হয়ে যাবেন। যত কাজই থাকুক, নিয়ম করে পানি খাওয়ার কথা ভুলবেন না। প্রয়োজনে ডেস্কে একটি পানির বোতল রাখুন। যাতে প্রয়োজনের সময় পান করতে পারেন।
হাঁটাচলা : অফিসে কাজের চাপ থাকবেই। কাজের চাপে খাওয়ার পর পর আবার ডেস্কে বসে পড়বেন না। কাজের চাপকে দূরে সরিয়ে একটু হাঁটাচলা করুন। অ্যাসিডিটি দূরে থাকবে।
