বোরো মৌসুমে সাড়ে ১২ লাখ টন ধান-চাল কিনবে সরকার

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০৪:১৪ এএম

চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১২ লাখ ৫০ হাজার টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে সাড়ে ১১ লাখ টনই চাল। কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ আর ধানের ২৬ টাকা। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।

সভা শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের জানান, ধান-চাল সংগ্রহ অভিযান আগামী ২৫ এপ্রিল শুরু হয়ে চলবে ৩১ আগস্ট বোরো মৌসুমে সাড়ে ১২ লাখ টন ধান-চাল কিনবে সরকার পর্যন্ত। এছাড়া অভ্যন্তরীণ বাজার থেকে ২৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন গম কেনা হবে। গম সংগ্রহ অভিযান চলবে ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত। গত মৌসুমে ৯ লাখ টন চাল এবং ১ লাখ ৫০ হাজার টন ধান সংগ্রহ করা হয় অভ্যন্তরীণ বাজার থেকে।

খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত