দুবাইতে উদ্বোধন হচ্ছে আল-কোরআন পার্ক

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০২:৩৬ পিএম

আরব আমিরাতে শুক্রবার উদ্বোধন হতে যাচ্ছে আল-কোরআন পার্কের। মুসলিমদের এই ধর্মগ্রন্থের মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে এ পার্ক স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

খালিজ টাইমস জানায়, আল খাওয়ানিজ এলাকায় আজ দুপুর ৩টায় এ পার্ক খুলে দেওয়া হচ্ছে। দুবাই মিউনিসিপ্যালিটি এক টুইটার বার্তায় আনুষ্ঠানিকভাবে এমনটা জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, এ পার্কে প্রবেশে কোনো ধরনের ফি দিতে হবে না। অন্যান্য ধর্মানুসারী, ভিন্ন সংস্কৃতি অনুসারী মানুষদের মধ্যে কোরআনকে উপস্থাপন করাই এ পার্কের উদ্দেশ্য।

প্রায় ৬০ হেক্টর জায়গার ওপরে এ পার্ক গড়ে তোলা হয়েছে। কোরআনে যে সব গাছ-গাছালি ও জীব বৈচিত্র্যের কথা উল্লেখ আছে তার সবই থাকবে এতে। থাকছে কোরআনে বর্ণিত অলৌকিক ঘটনাবলির চিত্রায়নও।

image

কোরআন পার্কে আরও থাকবে আকর্ষণীয় ফটক, প্রশাসনিক ভবন, বাগান, চিলড্রেন কর্নার, আউটডোর থিয়েটার, ঝরনা, গ্লাস বিল্ডিং, মরূদ্যান, লেক, রানিং ট্রেক, সাইকেল ট্রেকসহ নানা ধরনের স্থাপনা ও আয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত