আত্মহত্যার চেষ্টা করেছিলেন মডেল-অভিনেত্রী পিজে হেলেন

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০৪:২১ পিএম

আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন মডেল-অভিনেত্রী পিজে হেলেন। ২৯ মার্চ রাত ১১টার সময় ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘কিছুক্ষণের মধ্যে লাইভে আসছি। এটাই হয়তো শেষ। আমাকে ক্ষমা করে দিয়েন কারও মনে কষ্ট দিয়ে থাকলে।’

হেলেনের এমন স্ট্যাটাস দেয়ার ঠিক ৬ মিনিট পরেই তিনি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো আরেকটি ছবি পোস্ট করেন।

জানা যায়, পিজে হেলেনের এমন পোস্ট দেওয়ার পর তার বন্ধুরা পিজে হেলেনের বাসায় ফোন দেন হেলেনের মাকে। খবর পেয়ে হেলেনের মা সঙ্গে সঙ্গে গিয়ে দেখেন পিজে হেলেনের ঘর ভেতর থেকে বন্ধ। এরপর দরজা ভেঙে পিজে হেলেনকে অজ্ঞান অবস্থায় পান তারা। সঙ্গে সঙ্গে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

পিজে হেলেন অভিনেতা নিরবের সঙ্গে ‘গেম রিটার্নস’ ছবিতে কাজ করেছেন। নিরব দেশ রূপান্তরকে বলেন, ‘পিজে হেলেন আত্মহত্যা করার চেষ্টা করেছিল। তবে এখন ও ঠিক আছে।’

জানা যায়, দীর্ঘদিন ধরেই হতাশায় ভুগছিলেন পিজে হেলেন। তারই ফলস্বরূপ আত্মহত্যা করার চেষ্টা করেন। এর আগেও একবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে।

হেলেন বিজ্ঞাপনেও কাজ করেন। তার উল্লেখযোগ্য বিজ্ঞাপনের মধ্যে রয়েছে প্রাণ পিকেল, ইস্পাহানি চা, অলিম্পিক টুইংকেল বিস্কুট, মোজো, সহজ ডটকম, আরএফএল ফ্রেসকো কনটেইনার, আরএফএল টিউবওয়েল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত