পোড়া পণ্য কিনতে গুলশানে ভিড় নিম্ন আয়ের মানুষের

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০৭:৩৯ পিএম

রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুনে পুড়েছে প্রায় আড়াই শ দোকান। আগুন নিয়ন্ত্রণে আসার পর ভেতরে গিয়ে দেখা যায় দোকানের মালামাল অধিকাংশই পুড়ে গেছে। যা কিছু অবশিষ্ট ছিল সেগুলো উদ্ধার করেছেন কেউ কেউ।

এর মধ্যে এ্যালুমিনিয়ামের কিছু পাত্র পোড়া অবস্থায় উদ্ধার করেছেন কেউ কেউ। সেগুলো কম দামে বিক্রি করে দিচ্ছেন তারা। সেসব কিনতে নিম্ন আয়ের মানুষ সেখানে ভিড় করছেন।

শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজার অংশে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট কাজ করে। তাদের যৌথ প্রচেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোরবেলা একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার মার্কেটটির বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এরপর অস্থায়ীভাবে দোকান তৈরি করে মার্কেটটি চালু করা হয়

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত