র‌্যালিতে নারী প্রার্থীকে যৌন হেনস্তা করেছিলেন জো বাইডেন!

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০৮:৫১ পিএম

নির্বাচনী প্রচারণার সময় এক ডেমোক্র্যাট প্রার্থীকে যৌন হেনস্তা করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

লস অ্যাঞ্জেলস টাইমস জানায়, শুক্রবার নেভেদার ডেমোক্র্যাট প্রার্থী লুসি ফ্লোরেস অভিযোগ করেন যে, ২০১৪ সালে নির্বাচনের প্রচারণার সময় এক র‌্যালিতে তার অসম্মতিতে জো বাইডেন পেছন থেকে তাকে স্পর্শ করেন এবং চুমু খান।

দ্য কাট নামে একটি লাইফস্টাইল ওয়েবসাইটে এমনটা অভিযোগ করেন তিনি। লুসি জানান, তার নির্বাচনী প্রচারণায় ভাইস প্রেসিডেন্ট যোগ দিতে চাচ্ছেন শুনে দারুণ খুশি হয়েছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে তার সেই আবেগ শেষ হয়ে যায় যখন দেখলেন বাইডেন পেছন থেকে তার সঙ্গে এমন আচরণ করেন।

তিনি লিখেন, “পেছন থেকে দুই হাত দিয়ে কাঁধ ধরে তাকে নিজের শরীরের কাছে টেনে নিয়ে যান বাইডেন। এমনকি লুসিকে মাথার পেছনে চুমুও খান তিনি।” 

লুসি বলেন, “ওই সময় যা ঘটছিল, তা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। আমার খুব লজ্জা পাচ্ছিল। আমি খুব বিব্রতও হলাম। পুরো পৃথিবী যেন আমাকে ঘিরে ঘুরছিল।“

সম্মতি ছাড়া একজন নারীকে স্পর্শ করা ও চুমু খাওয়া কি যৌন হয়রানি নয়, এমন প্রশ্ন রাখেন তিনি।

বাইডেনের মুখপাত্র জানান, লুসির হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সাবেক ভাইস প্রেসিডেন্ট বেশ সন্তুষ্ট ছিলেন। কিন্তু তার বা সহকর্মীর সঙ্গে এমনটি আচরণ করেননি, যেভাবে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত