পরপর অগ্নিকান্ড

বিচার বিভাগীয় তদন্ত কমিটির দাবি বি. চৌধুরীর

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০৩:৪৭ এএম

একের পর এক অগ্নিকান্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। গতকাল শনিবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানিয়েছেন।

বনানীর অগ্নিকান্ডের পর গুলশান ১ নম্বর কাঁচাবাজারে অগ্নিকান্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বি. চৌধুরী বলেন, ‘চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকান্ডে ব্যাপক প্রাণহানির পর গত বৃহস্পতিবার বনানীতে ভয়াবহ অগ্নিকান্ড হয়েছে। এতে অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। এজন্য তিনি একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের আহ্বান জানান।’

এর আগে গত বৃহস্পতিবার বনানীর অগ্নিকান্ডের ঘটনায় শোক প্রকাশ করেছিলেন বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত