ফের সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে ভাইরাল সারা

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ০৯:২৫ এএম

সারা আলি খান। পোশাকের কারণে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকবার বিতর্কিত হয়েছেন। একটি বিয়ের অনুষ্ঠানের জন্য নাচ প্র্যাকটিসের ছবি থেকে শুরু করে অনুষ্ঠানে রাজা বেইগকে চুমু খাওয়ার ছবিও রীতিমতো ভাইরাল হয়েছে।

কার্তিক আরিয়ানের সঙ্গে ডিনার পার্টি থেকে সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে বিচ্ছেদ— কয়েক মাস ধরে এই দুই অভিনেতার সঙ্গে সারাকে জড়িয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। কার্তিকের সঙ্গে সারার একটি চুমুর ভিডিও ভাইরাল হয়।

এসবের রেশ কাটতে না কাটতেই ফের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়েন সাইফ কন্যা। ক্রপ টপ পরা ছবি দেখে কেউ বলছেন ‘টু হট’, কেউ বলছেন ‘রিভিলিং ড্রেস’। ছবি পোস্ট হতেই যা ভাইরাল হয়ে গেছে।

এর আগে একটি জিমের পোশাকের ছবি নিয়ে ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন সারা। ট্যাঙ্ক টপ, স্পোর্টস ব্রা ও ফ্লোরাল প্রিন্টের জিম শর্টসে বেশ সাবলীল লাগছিল তাকে।

যদিও তিনি এসব নিয়ে ভাবছেন না। ইমতিয়াজ আলির পরের ছবিতে জুটি বাঁধছেন সারা এবং কার্তিক। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা। ছবি নিয়েই ব্যস্ত তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত