ক্রীড়াঙ্গনে অন্যতম আকর্ষণীয় পুরস্কার ‘বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী শনিবার। এদিন ২০১৮ সালের সেরা ক্রীড়াবিদ, কোচ, সংগঠক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে জানানো হবে সম্মাননা।
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ২০১৮ সালের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমের নাম ঘোষণা করেছে। বর্ষসেরা ফুটবলার হয়েছেন তপু বর্মণ।
আর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন- মুশফিকুর রহিম, জাতীয় মহিলা দলের তারকা রুমানা আহমেদ ও শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জানা যাবে কে হচ্ছেন বর্ষসেরা।
এই তিনজনের সঙ্গে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন তামিম ইকবাল। সোমবার এক সংবাদ সম্মেলনে বিএসপি’র পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
বিএসপিএ ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে। সেই ধারাবাহিকতায় এবারও সেরাদের স্বীকৃতি দিতে যাচ্ছে ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের এই সংগঠন। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে পুরস্কার অনুষ্ঠান।
এ বছর ১২টি বিভাগে সর্বমোট ১৪ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। বিএসপিএ জানায়, এই অনুষ্ঠানেই চলতি বছর বিশ্বকাপগামী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে জানানো হবে শুভকামনা।
দেখে নিন যারা পাচ্ছেন পুরস্কার-
১. বর্ষসেরা ক্রীড়াবিদ ২০১৮ (মনোনীত)
মুশফিকুর রহিম (ক্রিকেটার, জাতীয় দল)
রুমানা আহমেদ (ক্রিকেটার, জাতীয় মহিলা দল)
আব্দুল্লাহ হেল বাকী (শ্যুটার, জাতীয় দল)
২. পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০১৮
রুমানা আহমেদ (ক্রিকেটার, জাতীয় মহিলা দল)
তামিম ইকবাল খান (ক্রিকেটার, জাতীয় দল)
মুশফিকুর রহিম (ক্রিকেটার, জাতীয় দল)
আব্দুল্লাহ হেল বাকী (শ্যুটার, জাতীয় দল)
৩. বর্ষসেরা ক্রিকেটার ২০১৮
মুশফিকুর রহীম
৪. বর্ষসেরা ফুটবলার ২০১৮
তপু বর্মণ
৫. বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় ২০১৮
শাপলা আক্তার
৬. বর্ষসেরা শ্যুটার ২০১৮
আব্দুল্লাহ হেল বাকী
৭. উদীয়মান ক্রীড়াবিদ ২০১৮
সিরাত জাহান স্বপ্না (ফুটবলার, জাতীয় মহিলা দল)
মেহেদী হাসান আলভী (টেনিস খেলোয়াড়, জাতীয় দল)
৮. বর্ষসেরা কোচ ২০১৮
গোলাম রব্বানী ছোটন (কোচ, জাতীয় মহিলা দল)
৯. তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব ২০১৮
ফজলুল ইসলাম (হকি কোচ)
মনসুর আলী (সংগঠক)
১০. বিশেষ সম্মাননা ২০১৮
নাজমুন নাহার বিউটি (সাবেক দ্রুততম মানবী)
১১. বর্ষসেরা সংগঠক ২০১৮
নাজমুল হাসান পাপন (সভাপতি, এসিসি এবং বিসিবি)
১২. বর্ষসেরা পৃষ্ঠপোষক ২০১৮
বসুন্ধরা গ্রুপ
