দাবাং-৩ সেটের প্রথম ছবি শেয়ার করলেন সালমান

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১০:০৪ এএম

সালমান ভক্তরা দাবাং-৩ দেখার জন্য মুখিয়ে আছেন। সবার জন্য সুখবর হলো ইতোমধ্যে ফিল্মমেকাররা তাদের কাজ শুরু করে দিয়েছেন। তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলে ছবির শুটিং শুরুর বিষয়টি জানিয়েছে।

সম্প্রতি সালমান খান তার টুইটার একাউন্টে ছবির প্রথম লুক শেয়ার করেছেন।

ছবিতে, সালমানকে পেছন থেকে শার্টের কলারে একটি সানগ্লাস ঝুলিয়ে দাবাং স্টাইলে দেখা যাচ্ছে এবং পরিচালক প্রভূদেবার ফেইস ক্যামেরার দিকে।

image

ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হতে সময় লাগেনি। ভাইজানের নতুন লুক দেখতে ভক্তদের যেন তর সইছে না।

গত রাতে আরবাজ খান ভায়ের সঙ্গে একটি ফান ভিডিও শেয়ার করেন। সেখানে সালমান দাবাং-৩ শুটিং শুরুর ঘোষণা দেন।

২০১০ সালে অভিনব ক্যাশপ পরিচালিত দাবাং ছবির সিক্যুয়াল এটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত