গণসংহতি আন্দোলন

নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০২:৫৫ এএম

পুলিশের সঙ্গে গণসংহতি আন্দোলন নেতাকর্মীদের ধাক্কাধাক্কি ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। গতকাল বুধবার সচিবালয়ের সামনে পুলিশের ব্যারিকেড ডিঙিয়ে জ্বালানি মন্ত্রণালয়ে বিক্ষোভ করতে গেলে সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের এ ধাক্কাধাক্কি হয়। পরে গণসংহতি নেতাকর্মীরা ব্যারিকেডের পাশে বসে প্রতিবাদ জানায়। এ ঘটনায় কেউ আহত হয়নি বা কাউকে আটক করা হয়নি।

এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে সমাবেশ করে গণসংহতি আন্দোলন। এ সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত