পার্বতীপুরে মধ্যপাড়া খনি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০৩:০১ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলা খনির আবাসিক এলাকা থেকে নুর আলম সিদ্দিকী (৪০) নামে এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে দুপুরে পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

নুর আলম মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির লিমিটেড (এমজিএমসিএল) ইলেকট্রিক্যাল বিভাগে সহকারী প্রকৌশলী হিসেবে ২০০৮ সাল থেকে কর্মরত ছিলেন।

জানা গেছে, বৃস্পতিবার সকাল ১১টায় খনির আবাসিক এলাকার ব্যাচেলর কোয়ার্টারের ২০৪ নম্বর কক্ষ থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত লাশটি উদ্ধার করে মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের (আইসি) উপ-পরিদর্শক মোসলেম উদ্দীনের নেতৃত্বে পুলিশ। নুর আলম গাইবান্ধা জেলার সদর উপজেলার বাউড়িয়া ভবানীগঞ্জ গ্রামের আব্দুর রহমানের ছেলে।

দীর্ঘদিন ধরে স্ত্রীর সেঙ্গ বনিবনা ছিল না নুর আলমের। গত ২ এপ্রিল তার স্ত্রীর দেওয়া তালাকের খবর পেয়ে ৩ এপ্রিল রাতে নুর আলম সিদ্দিীক আত্মহত্যা করেছেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) উপ-মহাব্যবস্থপক (প্রশাসন) মনোয়ার হোসেন শাহ্ বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত