ভুয়া প্রশ্ন ফাঁসচক্রের ২ প্রতারক গ্রেপ্তার

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০৯:৫৫ পিএম

রাজধানীর হাজারিবাগ এলাকা থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁসচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ এর সদস্যরা।

বৃহস্পতিবার দুপুর ২ টায় অভিযান চালিয়ে তাদের  গ্রেপ্তারে করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- নাজেল হোসাইন ও কাজী কেওয়ান।

র‌্যাব-২ এর মেজর রুহুল আমিন দেশ রূপান্তরকে জানান, দীর্ঘদিন ধরেই ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্যদের ওপর গোয়েন্দা নজরদারি করা হচ্ছিল। এর এক পর্যায়ে এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে  হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। যেকোনো পরীক্ষা বিশেষ করে এসএসসি ও এইচএসসি  শুরু হওয়ার আগ থেকেই এই চক্রের সদস্যরা সক্রিয় হয়ে ওঠে। বিভিন্ন সাজেশন তৈরি করে নিজেরাই প্রশ্নপত্র তৈরি করে তা পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছে সরবরাহ করে থাকে।

তিনি বলেন, এই চক্রের আরও সদস্য রয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত