এবার চেয়ারম্যানের বিরুদ্ধে নারী ইউপি সদস্যের অভিযোগ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১০:১৯ পিএম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সংবাদ সম্মেলনের ২৪ ঘণ্টার মধ্যে এবার সংবাদ সম্মেলন করে পাল্টা অভিযোগ করেছেন নারী সদস্য শাহানারা বেগম শানু।

গত বৃহস্পতিবার রাতে কলাপাড়া প্রেসক্লাবে এবং গতকাল শুক্রবার বেলা ১১টায় মহিপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শাহানারা জানান, ইউনিয়নের মিরপুর খাল খননে অনিয়মের প্রতিবাদ করায় ইউপি চেয়ারম্যান সালাম শিকদারের লোকজন বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর করেছেন। ওই নারী ইউপি সদস্য অভিযোগ করেন, চেয়ারম্যানের হুমকি-ধমকিতে গোটা পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান সালাম শিকদার বলেন, সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এর আগে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান অভিযোগ করেন, ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য শাহানারা প্রত্যেক গর্ভবতী নারীর কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা করে আদায় করেছেন। এদের মধ্যে দুজন আয়েশা ও রেখা পারভিন টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সম্প্রতি আয়শাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেন শাহানারা।

এদিকে চেয়ারম্যান ও নারী সদস্যের বিরোধ নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত