প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমিয়ে পরিবেশ রক্ষা করতে চমকপ্রদ এক উদ্যোগ নিয়েছেন থাইল্যান্ড এবং ভিয়েতনামের কয়েকটি বাজারের দোকানিরা। তারা কলার পাতা দিয়ে বেঁধে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন।
গত বছর ক্রেডিট সোর্স নামের একটি সংস্থা জানায়, ২০৫০ সাল নাগাদ সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিকের পরিমাণ বেশি হতে পারে।
গত মার্চে ফিলিপাইনে একটি মৃত তিমির পেটে ৮৮ পাউন্ড পরিমাণ প্লাস্টিক পাওয়া যায়। ঘটনাটি পরিবেশবিদদের ভাবিয়ে তোলে।
বাংলাদেশর বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবু বাজারে এসব ব্যাগ দেখা যায়।
থাইল্যান্ডের চাইনমাই শহরে রিম্পিং সুপারমার্কেট এ ক্ষেত্রে ব্যতিক্রম। কলাপাতায় বেঁধে পণ্য বিক্রির বিষয়টি তারাই প্রথম শুরু করে। এই খবর ফেসবুকে ছড়িয়ে পড়লে ভিয়েতনামের আরেকটি বাজারে একই পদক্ষেপ নেওয়া হয়। এতে তাদের বিক্রিও বেড়েছে।
দোকানিদের এমন পদক্ষেপে ক্রেতারা দারুণ খুশি। হোয়া নামের একজন বলছিলেন, ‘শাকসবজি কলার পাতায় মোড়ানো দেখে আমার ভীষণ ভালো লেগেছে। দেখতে ভারী সুন্দর। মনে হচ্ছিল কেনার উৎসাহ দ্বিগুণ বেড়ে গেছে।’
