প্রীতি জিনতাকে বিমান থেকে নামিয়ে দিল তার পুরোনো প্রেমিক

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১১:৪০ পিএম

প্রেম শুধু কাছেই টানে না, কখনো কখনো দূরেও ঠেলে দেয়- শরৎচন্দ্রের এই বিখ্যাত উক্তিই যেন অক্ষরে অক্ষরে ফলে গেল প্রীতি জিনতার ভাগ্যে। সম্প্রতি পুরোনো প্রেমিক নেস ওয়াদিয়ার মালিকাধীন বিমানে করে যাত্রাকালে বিমান থেকে নামিয়ে দেওয়া হলো প্রীতিকে। এমনটাই ঘটেছে বলে কেউ কেউ দাবি করলেও প্রীতি জিনতার ঘনিষ্ঠরা জানিয়েছেন ঠিক বিমান থেকে নামিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেনি। তবে নেস ওয়াদিয়ার আচরণে মানহানি ঘটেছে প্রীতির।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, নেস ওয়াদিয়ার নির্দেশে প্রীতি জিনতাকে বিমানে উঠতেই দেয়নি গো এয়ার। তার সাবেক বয়ফ্রেন্ডের নির্দেশেই যে এই কাজ করা হচ্ছে তা প্রীতি জিনতাকে স্পষ্ট জানিয়ে দেয় গো এয়ারের কর্মীরা।

ঘটনাটি ঘটেছে, ৩০ মার্চ। মুম্বাই থেকে গো এয়ারের বিমানে চণ্ডীগড় যাওয়ার কথা ছিল প্রীতি জিনতার। কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর সামান্য আগে গো এয়ারের কর্মীরা তাকে ফোন করে জানান যে নেস ওয়াদিয়ার নির্দেশে তার বোর্ডিং পাস বাতিল করা হয়েছে। গো এয়ারের কোনও বিমানেই তাকে উঠতে না দেওয়ার নির্দেশ রয়েছে বলেই জানানো হয়।

প্রীতি এমন ঘটনায় হতভম্ব। তিনি আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন ঘনিষ্ঠদের।

উল্লেখ্য, বয়ফ্রেন্ড নেস ওয়াদিয়ার বিরুদ্ধে ২০১৪ সালে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন প্রীতি জিনতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত