সম্মেলনে সমাজকল্যাণমন্ত্রী

চলতি মেয়াদে ৩ কোটি যুবকের কর্মসংস্থান হবে

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১২:৪৩ এএম

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের ফলে দেশে বর্তমান সরকারের সময়েই অন্তত তিন কোটি যুবকের কর্মসংস্থান হবে। গতকাল রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উদ্যোগে আয়োজিত ‘যুবদের দৃষ্টিতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যুব সমাজকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে যেমন দেশের কোনো যুবক বেকার থাকবে না, অন্যদিকে বাংলাদেশও ২০২১ সালের মধ্যে শক্তিশালী উন্নয়নশীল দেশে পরিণত হবে। যুব সমাজকে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা ধারণের আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী।

পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমানের সভাপতিত্বে সম্মেলনে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম, উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত