লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোট শুরু হওয়ার দুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার ভাষ্য, জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলার বেঁচে থাকলে মোদির কর্মকাণ্ড দেখে আত্মহত্যা করতেন। গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের রায়গঞ্জে এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, সমাবেশে প্রধানমন্ত্রীর
উদ্দেশে মমতা বলেন, মোদি দাঙ্গা ও গণহত্যার মধ্য দিয়ে রাজনীতিতে দীক্ষিত হয়েছেন। তিনি বলেন, ‘তিনি (মোদি) ফ্যাসিবাদীদের রাজা। অ্যাডলফ হিটলার বেঁচে থাকলে মোদির কর্মকাণ্ড দেখে আত্মহত্যা করতেন।’ লোকসভা নির্বাচনে সাত ধাপে পশ্চিমবঙ্গে ১১, ১৮, ২৩, ২৯ এপ্রিল এবং ৬, ১২ ও ১৯ মে ভোট অনুষ্ঠিত হবে।
সমাবেশে তৃণমূল কংগ্রেসের প্রধান অভিযোগ করেন, বিরোধীদের মুখ বন্ধ করতে প্রতিটি কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করেছেন মোদি। তিনি বলেন, ‘মোদি আত্মসর্বস্বৃতিনি নিজের নামে ছবি বানিয়েছেনৃতবে মনে রাখতে হবে, তিনি দাঙ্গা উসকে দিয়েছেনৃকেউই গুজরাটের কথা ভুলে যায়নি।’
নাগরিকদের জাতীয় নিবন্ধনের (এনআরসি) সমালোচনা করে জনতার উদ্দেশে মমতা বলেন, ‘তারা (বিজেপি) আপনাদের তাড়িয়ে দেবে।’ তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গে এনআরসি বাস্তবায়নে আমাদের ঔদ্ধত্য দেখাচ্ছে বিজেপিৃতাদের সেটা করতে দিনৃদেখেন কী হয়ৃ।’
এর আগে গত সপ্তাহে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ‘স্পিডব্রেকার দিদি’ আখ্যা দিয়েছিলেন। তিনি মমতার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের উন্নয়ন বাধাগ্রস্ত করার অভিযোগ করেন। এর রেশ না কাটতেই মোদিকে ‘এক্সপায়রি বাবু’ (মেয়াদোত্তীর্ণ বাবু) আখ্যা দিয়েছিলেন তৃণমূলপ্রধান।
গতকালের বক্তব্যে তৃণমূল নেত্রী বলেন, বিজেপির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়তে পারেনি কংগ্রেস। এ কারণে বিজেপির শক্তি বেড়েছে। কেন্দ্রে সরকার গঠন করতে হলে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন দলের অন্যদের সহায়তা নিতে হবে। ওই সময় তিনি দাবি করেন, দিল্লিতে সরকার গঠনে বড় ভূমিকা রাখবে তৃণমূল কংগ্রেস।
