বেসিক ব্যাংকের ৭৫ কোটি ৬৬ লাখ টাকা আত্মসাৎ মামলায় বেসিক ব্যাংকের সাবেক কর্মকর্তা হেমায়েতউদ্দিন তালুকদার ও টেকনো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের এমডি কামাল হোসাইন সেলিমকে গ্রেপ্তার করেছে দুদক। গতকাল বুধবার সেগুনবাগিচা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা জেলা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম দেশ রূপান্তরকে জানান, গুলশানের অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিসের সিনিয়র ম্যানেজার মশিহুর রহমান সরকার দুই আসামির বিরুদ্ধে আদালতে মামলা করেন। ওই মামলার আসামি হিসেবে কামাল হোসাইন সেলিম ও মোহাম্মদ হেমায়েতউদ্দিন তালুকদারকে গ্রেপ্তার করা হয়। ওই মামলাটি তদন্ত করছেন মোহাম্মদ ইব্রাহিম নিজেই।
