ঢাকা-রাজশাহী রুট

‘বনলতা এক্সপ্রেস’ পহেলা বৈশাখে চালু হচ্ছে না

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০১:৪২ এএম

রাজশাহী-ঢাকা রুটের নতুন বিরতিহীন আন্তঃনগর ট্রেনের নাম রাখা হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। গতকাল বুধবার নতুন ট্রেনের এই নামটি চূড়ান্ত করা হয়েছে বলে পশ্চিমাঞ্চল রেলওয়ের একটি সূত্র জানিয়েছে। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী, পহেলা বৈশাখ থেকেই ট্রেনটি যাত্রা শুরু করছে না।

গত ৫ এপ্রিল ঢাকার কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছিলেন, পহেলা বৈশাখ থেকেই রাজশাহী-ঢাকা রুটের বহুল প্রত্যাশিত বিরতিহীন ট্রেনটি চালু হচ্ছে। তবে শেষ মুহূর্তে এসে প্রস্তুতির জন্য আরও কিছু সময় প্রয়োজন হওয়ায় তা পিছিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত