কলকাতা বাংলা সিনেমা ‘কণ্ঠ’ ছবির নতুন গানের ভিডিও সম্প্রতি প্রকাশ পেয়েছে। শিবপ্রসাদ-নন্দিতার ‘কণ্ঠ’ ছবির এই গানের গলা সাহানা বাজপেয়ীর। কথা বসিয়েছেন দীপাংশু আচার্য, সুর দিয়েছেন প্রসেন।
ছবিটি চিত্রায়িত হয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জনপ্রিয় অভিনেত্রী পাওলি দামকে নিয়ে। গায়িকা সাহানার গলায় গানটি শোনার পর দর্শকের মন ভরে গেছে। ভিডিওটি প্রকাশ হতে না হতেই ভাইরাল হয়েছে।
গানটি সম্পর্কে সাহানা আনন্দবাজারকে বলেন, “সারা রাত ধরে পুরো গানটা রেকর্ড হল। ভোরবেলা ফিরে মাকে শোনালাম। মা বললেন গীতাঞ্জলি হলে এলেই দেখতে যাবেন বোলপুরে। গানটা শুনছি আর মনে হচ্ছে মায়ের জন্যই গাইছি।”
নেটিজেনদের মন্তব্য, ‘সবাই চুপ’ নামের এই গানটি ভালোবাসার উদযাপন। বাচিক শিল্পীদের দৈনন্দিন জীবনের বহু না বলা কথা নিয়ে আলোড়ন সৃষ্টি করবেই এই অসামান্য ছবি।”
গান মুক্তি পাওয়ার পর সোশাল মিডিয়া ছেয়ে গেছে এ রকমই সব মন্তব্যে। ছবিতে শিবপ্রসাদ এবং পাওলি দামকে অনস্ক্রিন দম্পতি হিসেবে দেখা যাবে।
এর আগেও ‘বেলাশেষে’, ‘প্রাক্তন’, ‘হামি’ ছবিগুলো প্রশংসা পেয়েছে দর্শকদের।
ভিডিওটি দেখতে ক্লিক করুন
