ফোনে নারীদের নগ্ন-অর্ধনগ্ন ছবি, বিপাকে বরুণ!

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০৩:৫৮ পিএম

বলিউডের ইয়ুথ আইকন। বরুণ ধাওয়ানের ছবি মানেই হিট। করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এ বলিউডে অভিষেকের পর আর ফিরে তাকাতে হয়নি ডেভিড ধাওয়ানের ছেলেকে।

সম্প্রতি আরবাজ খানের একটি চ্যাট শো-তে অতিথি হয়েছিলেন বরুণ ধাওয়ান।

সোশাল মিডিয়ায় বরুণ কতটা সক্রিয় তা নিয়ে নানা প্রশ্ন করা হয় তাকে। ভক্তরা তাকে কীভাবে ট্রোল করে তারও বিভিন্ন নমুনা তুলে দেওয়া হয় বরুণকে।

এক ফাঁকে আরবাজ বরুণকে প্রশ্ন করেন, এক কোটি টাকা ভরা এটিএম কার্ড ও এক লাখ টাকার ফোন। কোনটি বরুণ সহজেই কাউকে দিয়ে দেবেন?

বরুণ উত্তরে বলেন, “এই মুহূর্তে তিনি হাসিখুশি এটিএম কার্ড দিয়ে দেবেন। কিন্তু ফোন না। তখনই কথা প্রসঙ্গে বরুণ জানান, তার ফোনে এমন কিছু অযাচিত জিনিস এসে পড়ে যার জেরে তার প্রেমজীবনে নানা সমস্যার সৃষ্টি হয়। এগুলোর মধ্যে রয়েছে নগ্ন বা অর্ধনগ্ন নারীদের ছবিও।

কিছুদিন আগেই কফি উইথ করণের কফি অনুষ্ঠানে নাতাশা দালালের সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন বরুণ ধাওয়ান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত