বর্ষবরণের সময় কমানো

বগুড়ায় উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১২:০৮ এএম

বর্ষবরণ অনুষ্ঠানের সময় কমানোর প্রতিবাদে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের সাতমাথা চত্বরে সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী বগুড়া জেলা সংসদ।

সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির কোনো ঠাঁই থাকার কথা নয়। কিন্তু সরকার বারবার জামায়াত-হেফাজতের মতো সাম্প্রদায়িক শক্তির কাছে নতি স্বীকার করছে। তাদের দাবি মেনে নিয়ে পহেলা বৈশাখের সর্বজনীন উৎসব বন্ধ করতে সময়সীমা বেঁধে দিচ্ছে। তাদের এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়ার নয়।

সমাবেশ থেকে অবিলম্বে সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়। সমাবেশে উদীচীর শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন। উদীচী বগুড়া জেলা সংসদের সভাপতি মাহমুদুস সোবহান সমাবেশে সভাপতিত্ব করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত