দীর্ঘদিনের পরিচিত দুজন নারী-পুরুষের মধ্যে প্রেমের সম্পর্ক হতেই পারে। একসঙ্গে চলতে গিয়ে একে অপরের প্রতি নির্ভরশীল হয়ে পড়েন তারা।
অনেকেই আছেন, পরস্পরের প্রতি দুর্বল হয়ে পড়লেও সহজে প্রকাশ করতে পারেন না। এ ছাড়া একধরনের দ্বিধা কাজ করে যে প্রেমে অন্যজন সম্মত কি না। এ ক্ষেত্রে কীভাবে বুঝবেন দুজনেই পরস্পরের প্রেমে পড়েছেন। আসুন জেনে নিই এ রকম কিছু বিষয়
যখন পরস্পরকে অগ্রাধিকার দিচ্ছেন। সবার আগে সবকিছুতে তাকেই প্রাধান্য দিয়ে থাকেন। একই ভাবে সেও আপনাকে প্রাধান্য দিয়ে থাকে।
একে অপরের সঙ্গে বেশি সময় কাটান। সব সময় পরস্পরের কাছাকাছি থাকতে চান।
যে কোনো কিছুর পরিকল্পনায় একে অন্যের মতামত গ্রহণ করেন।
একে অন্যের সুবিধা-অসুবিধায় এগিয়ে আসেন।
দুজনেই পরস্পরের পরিবার ও বন্ধুদের সম্পর্কে ভালোভাবে জানেন।
ভবিষ্যতের পরিকল্পনায় একে অপরকে যুক্ত করেন।
দুঃসময়ে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হন ও পাশে দাঁড়ান সবার আগে।
যে কোনো কিছুর ব্যাপারের একে অপরকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেন।
যে কোনো ভালো সংবাদ, আনন্দের সংবাদ আগে তাকে শোনানোর জন্য অস্থির থাকেন।
নিয়মিত একান্ত সময় কাটানো, এক সঙ্গে ঘুরে বেড়ানো, খাওয়া বা শপিংয়ে যাওয়া।
এসব বিষয় যদি দুজনের মধ্যে ঘটে থাকে, তাহলে বুঝে নিন পরস্পরের প্রেমে পড়েছেন আপনারা। এখন শুধু মুখ ফুটে কেউ একজন প্রকাশ করে দিলেই প্রেম শুরু হয়ে যাবে। অতএব, দ্বিধা না রেখে প্রিয়জনকে আজই বলে ফেলুন মনের কথাটি।
