৩ ভুয়া পুলিশ গ্রেপ্তার

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০১:৪৪ এএম

রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় এলাকায় অভিযান চালিয়ে ভুয়া তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২। গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতরা হলো- শান্তা ইসলাম (২৪), রেদোয়ানুল হাসান শুভ (২৬) ও কান্তি শর্মা (৩৬)। তাদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ ও ৪ লাখ টাকা উদ্ধার করা হয়। র‌্যাব-২-এর কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার শাহাবউদ্দীন দেশ রূপান্তরকে বলেন, ‘এই চক্রের সদস্যরা কেউ ওসি, কেউ এসআই পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোনে কথা বলে তাদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে থাকে।’ চক্রের আরও দুই সদস্য পালিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত