সংসারে কিছুটা অশান্তি থাকবে মিথুনের, সন্তানের বিয়ের যোগ আছে মীনের

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০৯:০৫ এএম

মেষ : বেকারদের কর্মযোগ আছে। পরিচিতদের সহযোগিতায় পুঁজি বিনিয়োগ হতে পারে। মায়ের জন্য ভ্রমণ হতে পারে।

বৃষ : চাকরিতে পদোন্নতি ও বদলি যোগ আছে। ব্যবসায় তেমন অগ্রগতি নেই। লেখালেখিতে ভালো ফল আশা করা যায়।

মিথুন : এজেন্সি ও দালালি ব্যবসায় ভালো করবে। সংসারে কিছুটা অশান্তি থাকবে। আয় সন্তোষজনক নয়।

কর্কট : জনশক্তি রপ্তানি বাণিজ্য শুভ, তবে এখনই আয় বাড়বে না। রোগভয় বিরাজমান।

সিংহ : বৈদেশিক বাণিজ্য শুভ। চাকরিতে বদলি ও স্থান পরিবর্তন হতে পারে। বিনিয়োগ করতে দেরি হবে।

কন্যা : বিদেশে গেলে কর্মযোগ বাড়বে। প্রতিপক্ষ বিশেষভাবে তৎপর থাকবে। অর্থ দেরিতে সঞ্চয় হবে।

তুলা : শিক্ষার জন্য বিদেশ গমন শুভ। প্রতিবেশীরা কোনো কাজে সহযোগিতা করবে। পাওনা কিছু আদায় হতে পারে।

বৃশ্চিক : অংশীদারী ব্যবসায় আয় বাড়বে। বিদেশ ভ্রমণযোগ আছে। সংসার মোটামুটি শান্ত থাকবে।

ধনু : গায়ের রোগ বাড়বে। প্রতিপক্ষ বিদেশ ভ্রমণে যেতে পারে। আত্মীয়রা কাজে সহযোগিতা বাড়াবে।

মকর : ব্যবসায় আয় বাড়বে। বৈদেশিক ব্যবসায় পুঁজি বিনিয়োগ করতে হবে। বিদেশ ভ্রমণ শুভ।

কুম্ভ : সরকারি চাকরিতে বিদেশ ভ্রমণ আছে। ব্যাংকে সঞ্চয় বাড়বে। রোগ থেকে সতর্ক থাকুন।

মীন : ব্যবসার মন্দা ভাব দূর হবে। সন্তানের বিয়ের যোগ আছে। ব্যয় বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত